তানোরে রোগী ধরা ডাক্তার রাব্বিলের কাণ্ড
রাজশাহীর তানোরে অবৈধ ক্লিনিক ও ভুয়া ডাক্তারের ছড়াছড়ির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, উপজেলার প্রায় প্রতিটি হাট-বাজার ও পাড়া-মহল্লার অলিগলিতে লাইসেন্সবিহীন ফার্মেসি এবং ভুয়া চিকিৎসকরা সাইনবোর্ড ঝুলিয়ে নিয়মিত প্রতারণা করে আসছে। তবে এ নিয়ে কোনো মাথাব্যথা নাই আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের। এসব কথিত চিকিৎসকের দ্বারা গ্রামের সহজ-সরল মানুষ প্রতিনিয়িত প্রতারিত হলেও ভুয়া চিকিৎসকরা থাকে প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে।
দীর্ঘদিন ধরে উপজেলা সদর, বিল্লীহাট, মুন্ডুমালা হাট, কোয়েল হাট, ইলামদহী ও চৌবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া চিকিৎসকরা তাদের নামের আগে ডা. ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল’ নামে একটি আইন অনুমোদন দিয়েছে। অনুমোদিত এই আইনে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস পাশ করা চিকিৎসক ব্যতিত অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না।
স্থানীয় সূত্র জানায়, তানোরের সরনজাই ইউপির সরনজাই বাজারে নিজস্ব চেম্বার খুলে চিকিৎসক না হয়েও নামের আগে ডাঃ পদবী ব্যবহার করে রিতিমতো ভিজিট নিয়ে রোগী দেখছেন, এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে তার একাধিক চেম্বার রয়েছে এবং মানব দেহের জটিল-কঠিন সর্বরোগ নির্ণয় করে ব্যবস্থা পত্র দিচ্ছেন কথিত চিকিৎসক ডা, মোঃ রাব্বিল ইসলাম।
ডিএমএফ ঢাকা,পিডিটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, সিএমইউ বাংলাদেশ ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুন্ডুমালা ক্যাথলিক মিশন হাসপাতাল। কিন্ত্ত তার এতো বাহারি ডিগ্রি থাকলেও তিনি আসল ডিগ্রি এমবিবিএস ও বিডিএস পাশ না করেই নামের আগে ডা. ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করছে। আবার চিকিৎসক না হয়েও তিনি আল্ট্রাসনোগ্রাফি, রক্ত, মল-মূত্র পরীক্ষা এবং মানুষের জটিল-কঠিনসহ সব ধরনের রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিচ্ছেন যেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এলেও বিষয়টি যেন দেখার কেউ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, তিনি কিভাবে আল্ট্রাসানোগ্রাফি রিপোর্ট দেন ও মানবদেহের বিভিন্ন জটিল-কঠিন রোগের পরীক্ষা-নীরিক্ষা করেন সেটা ভাবলেই গা শিউরে ওঠে। বিভিন্ন ওষুধ কোম্পানির এক শ্রেণির বিক্রয় প্রতিনিধিদের তিনি দালাল হিসেবে ব্যবহার করছেন। আর এসব বিক্রয় প্রতিনিধিরা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে কথিত ডা. রাব্বিলের গুণকীর্তন করে রোগী বাগিয়ে আনছে। স্থানীয় এলাকাবাসী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান ও এ বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, এমবিবিএস ও বিডিএস পাস করা চিকিৎসক ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে ভুয়া ডা. মো. রাব্বি ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে চিকিৎসক দাবি করে বলেন, তার সরকার অনুমোদিত সার্টিফিকেট রয়েছে। তিনি আল্ট্রাসানোগ্রাফি রিপোর্ট দিতে পারবেন, সে অভিজ্ঞতাও রয়েছে। এছাড়াও তাদের পদবি ব্যবহার নিযে উচ্চ আদালতে রিট করা আছে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied