ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় গুড় মেলার নামে চলছে অর্থ বাণিজ্য


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১২:৪৩

সাতক্ষীরা জেলা শহরের কয়েক লাখ মানুষের নিঃশ্বাস ফেলার একমাত্র জায়গা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। পার্কটি নিয়ে এখন কোটি টাকার বাণিজ্য শুরু হয়েছে। গুড়পুকুর মেলার নামে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মাসব্যাপী চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে কাপড় দিয়ে। বিকেল হলেই বখাটেদের দখলে চলে যাচ্ছে পুরো শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বর। এরই মধ্যে মেলায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাগরদোলা ধসে আহত হয়েছে ৮ থেকে ১০ জন। মেলায় ভিড় ও চাপাচাপির কারণে বিশেষ করে নারীরা নানাভাবে নাজেহাল হচ্ছেন।

জানা গেছে, নড়াইলের জনৈক মানিক সিকদার ও তার ছেলে প্রতি বছর সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার নামে লাখ লাখ টাকার বাণিজ্য করে এখান থেকে চলে যান। গত ১০ বছর ধরে মানিক সিকদার গং মেলার আগে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কতিপয় রাজনীতীবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতাকে ম্যানেজ করে মেলা লিজ নিয়ে বাণিজ্য করে আসছেন।

এবারও একই ভাবে মানিক সিকদার ও তার ছেলের নেতৃত্বে কোটি টাকার বাণিজ্য শুরু হয়েছে। গুড়পুকুরের মেলায় যারা দোকান বসিয়েছেন তাদের গলার ওপর পা রেখে প্রতিদিন কয়েক লাখ টাকা আদায় করা হচ্ছে। চাহিদামতো টাকা দিতে না পারলে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মেলায় সামান্য একজন বাদাম বিক্রেতাকেও দিতে হচ্ছে প্রতিদিন হাজার টাকা। আর একটু বড় দোকান হলে তো কথাই নেই। ছোট-বড় দুই শতাধিক দোকান বসেছে মেলায়। সন্ধ্যা নামলেই মানিক সিকদার ও তার ছেলের বাহিনী নেমে পড়ছে টাকা আদায়ে। লিজ মানি হিসেবে প্রতিদিন লুটে নিচ্ছে লাখ লাখ টাকা।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১৫ দিনের জন্য গুড়পুকুরের মেলার অনুমতি দেয়া হয়েছে। ইতোমধ্যে নির্ধারিত ১৫ দিন শেষও হয়েছে। এরই মধ্যে আরো ১৫ দিন মেলার মেয়াদ বাড়ানোর জন্য মানিক সিকদার ও তার ছেলে নানা মহলে তদবির শুরু করেছেন। একই সাথে লটারি, নগ্ন পুতুলনাচের অনুমোদন নেয়ার চেষ্টাও করে যাচ্ছেন। 

সাতক্ষীরার সচেতন নাগরিকদের দাবি, মেলার মেয়াদ আর যাতে না বাড়ানো হয়। তারা বলেন, সাতক্ষীরা জেলা শহরে বিনোদনের একমাত্র ছোট্ট একটি জায়গা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। পার্কটি বন্ধ হওয়ার কারণে মানুষের নিঃশ্বাস ফেলার জায়গাটুকু বন্ধ হয়ে গেছে। সেই সাথে শহরে প্রতিদিন যানজট ও ভোগান্তির শিকার সাধারণ পথচারীরা। এই মেলা তুলে দিয়ে পার্কটি অবিলম্বে উম্নুক্ত করার ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন নাগরিক সমাজ।

তারা বলেন, সুবিধাভোগী মানিক সিকদারের বাহিনী প্রতি বছর মেলার নামে কোটি টাকার বাণেজ্য করে এখান থেকে চলে যায়। তার সম্পর্কে সতর্ক হওয়া দরকার। গুড়পুকুরের মেলার নামে মানিক সিকদারের অর্থ বাণিজ্য বন্ধ করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

এ ব্যাপারে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু