তানোরে বিদুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
রাজশাহীর তানোরে বিদুতের তারে জড়িয়ে মা ও তিন বছরের ছেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মনিরুল ইসলাম। নিহত মায়ের নাম মরিয়ম বেগম (৩০)। তিনি বাধাইড় গ্রামের হযরত আলীর সহধর্মিণী। শিশুটির নাম মাহফুজুর রহমান।
গতকাল উপজেলার বাধাইড় ইউনিয়নের বাধাইড় গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে নিহত মরিয়মের বাকি দুই সন্তান ও স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
জানা গেছে, গতকাল সোমবার উপজেলার বাধাইড় ইউনিয়নের বাধাইড় গ্রামের হযরতের স্ত্রী বাড়ির পানি খাওয়ার মটরের সুইচ দিতে যান। সুইচ দেয়ার পর দেখেন শিশু মাহফুজুর তারে হাত দিয়ে আছে। এ সময় মা মরিয়ম কোলের শিশুকে তুলতে গিয়ে নিজেও তারের সাথে জড়িয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা সব সুইচ বন্ধ করে দেখেন দুজনই মারা গেছে। মরিয়ম বেগমের আরো দুই সন্তান রয়েছে।
মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মানুষের আহাজারিতে এলাকায় পরিবেশ ভারি হয়ে উঠেছে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied