কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার (১৭ অক্টোবর) সকালে কোনাবাড়ী জরুন পেয়ারা বাগান এলাকায় চন্দ্রা জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মুহাম্মদ সাইজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জরুন পেয়ারা বাগান এলাকার আব্দুল হান্নান সানির বাসার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে
দশ থেকে ১৫ জোড়া চুলা এবং পাইব তুলে নিয়ে আসা হয়।
তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের সহকারী
সহকারী ব্যবস্থাপক ( রাজস্ব) মুহাম্মদ সাইজুল ইসলাম জানান, এই বাসার অবৈধ সংযোগটি এর আগেও চারবার বিছিন্ন করা হয়েছিলো। পাঁচ লক্ষ জরিমানা করা হয়েছিল। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করে অবৈধ ভাবে আবারও সংযোগ দেয়ায় লাইনটি বিছিন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বকেয়া বিলের তালিকায় থাকা বাসাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের সহকারী কর্মকর্তা (হিসাব) শফিকুর ইসলাম,সিনিয়র হিসাব সহকারী মিজানুর রহমান, টেকনিশিয়ান নূর আলমসহ অন্যান্য কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied