নড়াইল জেলা পরিষদ নিবার্চনে আনারস প্রার্থী বিজয়ী
নড়াইল জেলা পরিষদ নিবার্চনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সুবাস চন্দ্র বোস বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন। আনারস প্রতীকের প্রার্থী অ্যাড. সুবাস চন্দ্র বোস ২৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু মোটরসাইকেল প্রতীকে ১৭৮ ভোট পেয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। জেলা পরিষদ নিবার্চনে মহিলা সংরক্ষিত-১ শাহীনা আক্তার রোমা, সংরক্ষিত-২ জেসমিন নির্বাচিত হন।
এছাড়া কাউন্সিলর প্রার্থী ১নং ওয়ার্ডে শাহিন সাজ্জাদ, ২ নং ওয়ার্ডে খোকন সাহা , ৩ নং ওয়ার্ডে সৈয়দ শামচুল আলম কচি বেসরকারীভাবে নির্বাচিত হন। ১৭ অক্টোবর সোমবার নড়াইল জেলা পরিষদ নিবার্চন শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদের ৪টি কেন্দ্রে ৮টি কক্ষে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হচ্ছে , নড়াইল শিল্পকলায় ২টা, লোহাগড়া উপজেলা পরিষদে ১টা ও কালিয়া উপজেলা পরিষদে ১টা।
নড়াইল জেলা পরিষদের মোট ভোটার সংখ্যা ৫৫২ জন। এ নিবার্চনে জেলার ৩টি উপজেলা, ৩টি পৌর সভা ও ৩৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা তাদের ভোট প্রয়োগ করেন।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ