চট্টগ্রামে এটিএম পেয়ারুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচনে ২৫৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী নারায়ণ রক্ষিত পেয়েছেন ১১৭ ভোট। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস সুত্রে এই তথ্য জানা গেছে। সোমবার (১৭অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের ভোট গননা শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ১৯৬০ সালের ১০ আগস্ট ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা সরকারি কর্মকর্তা মরহুম আবুল ফজল বি.এ ও আমেনা বেগমের সন্তান তিনি। তাঁর দাদা তোফায়েল আহমেদ চৌধুরী ছিলেন ব্রিটিশ আমলের আইনজীবী, সমাজসেবক ও শিক্ষাবিদ। নানা প্রখ্যাত জমিদার মোখলেছুর রহমান চৌধুরী ও মামা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আদালত খান। সাবেক এমপি ও রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, রাজনীতিবিদ ও ভাষা সৈনিক অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল আলম ও ন্যাপ নেতা এমএম শহীদুল্লাহর খালাতো ভাই তিনি। তাঁর শ্বশুর বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আবু তাহের সালাহউদ্দীন বীর প্রতীক। তিনি দুই পুত্র সন্তানের জনক। জেষ্ঠ্য সন্তান ও পুত্রবধু সরকারের পদস্থ কর্মকর্তা। ছোট ছেলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
ব্যক্তিগত জীবনে তিনি সফল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। এটিএম পেয়ারুল ইসলাম ২০১৪ সালে সফল উদ্যোক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (গাড়ি তৈরির কারখানা) পরিচালকের দায়িত্ব পালনকালে দুর্বল প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তিত করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এটিএম পেয়ারুল ইসলাম ১৯৭৪ সালে মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুল-ছাত্র সংসদে নির্বাচিত জিএস হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭৯ সালে নির্বাচিত হন নাজিরহাট কলেজ ছাত্র সংসদের ভিপি। ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ‘ল’ স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, নব্বইয়ের ছাত্র গণ-আন্দোলনের ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন। ১৯৯০ সালে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এটিএম পেয়ারুল ইসলাম ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি বারে বারে কারা নির্যাতিত ও একাধিক বার মৃত্যুর মুখোমুখি হয়েও আল্লাহর রহমতে রক্ষা পান। আপোষহীন, সাহসী, দৃঢ়চেতা, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এটিএম পেয়ারুল ইসলাম একটি জননন্দিত নাম।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ পরিবারের ২০ বসতঘর
পিরোজপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
উল্লাপাড়ায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ
এনডাব্লিইউতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬
পৃথিবীতে এমন কোন ম্যাজিক নাই যেটা দিয়ে মাদক চলে যাবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
মেহেরপুরে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিক্ষকের আঘাতে অজ্ঞান স্কুলছাত্র, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
খালিয়াজুরীতে নদীর পানিতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং
নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বেদে শিশুদের শিক্ষায় সহায়তা: হোয়াইট বোর্ড ও ত্রিপল দিলেন সাহেব আলী ও শামীম
Link Copied