ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের জয়


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২২ বিকাল ৫:৫৫
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। (মোটরসাইকেল) প্রতীকে তিনি পেয়েছেন ৬১২ ভোট।এদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।
 
সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৭৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫৩ ভোট। দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪০ ভোট এবং ঘোড়া পেয়েছে ৭৯ ভোট। দিরাই উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৮ ভোট এবং ঘোড়া পেয়েছে ৮৪ ভোট। শাল্লা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ২৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৮ ভোট। জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৪ ভোট এবং ঘোড়া পেয়েছে ৩৭ ভোট। বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৩ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৫ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫১ ভোট। মধ্যনগর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৩৭ ভোট এবং ঘোড়া পেয়েছে ১৫ ভোট। তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪৩ ভোট। ছাতক উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৬০ ভোট এবং ঘোড়া পেয়েছে ১২০ ভোট। জগন্নাথপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৮৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৯ ভোট। ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪০ ভোট।
 
এর আগে সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২ টি কেন্দ্রের ২৪ টি বুথে ভোটার ছিলেন ১২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, সারা জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করছে র‌্যাব, বিজিবি। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার