কালনা সেতুতে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নড়াইলের লোহাগড়ার কালনাঘাটে মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় বাহাদুর শেখ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। বাহাদুর শেখ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার এলেঙ্গী গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে। লোহাগড়া থানার দায়িত্বে থাকা ডিএসবির সদস্য (ওয়াচার) জিয়া মৃত্যুর বিষয়টিটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রমিক বাহাদুর শেখ (৪০) নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ সেতুর পিলারের পাইলিং কাজে ব্যবহৃত রেলপাটি ক্রেন দিয়ে ওঠাতে গিয়ে আনুমানিক ২০ ফুট উপর থেকে শিকল থেকে ভারসাম্য রক্ষা করতে না পারায় বাহাদুরের মাথায় লাগলে তিনি মারাত্মক জখম হন। সেতুর শ্রমিক কাবুলসহ অন্যরা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসাপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied