ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সিএমএসডব্লিউএ’র নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৪২

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশনের (সিএমএসডব্লিউএ) ৮৩ সদস্য বিশিষ্ট ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস   ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ব্যবসায়ী নেতা খায়রুল ইসলাম কক্সি, আব্দুল হান্নান, আবুল কাশেম, মোস্তাক  আহমদ  চৌধুরী  মুহিবুল্লাহ মুহিব।

বক্তব্য রাখেন টেরি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসেন, তামাককুন্ডি লেইন বনিক সমিতির সভাপতি আবু তালেব।নব গঠিত কমিটির অহিদ সিরাজ চৌধুরী স্বপন সভাপতি, আবুল কাশেম কার্যকরী সভাপতি মনসুর আলম চৌধুরী সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলম সহ-সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই কোভিড ১৯’ এ যে সকল ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন  তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন দীর্ঘ করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি সাধন হয়েছে যা তারা এখনো পুষিয়ে উঠতে পারছে না, এমনকি যারা ট্যাক্স প্রদান   করেন তারাই আবার মোটা অংকের ভ্যাট দেন। তাই সরকারের প্রতি আহবান করেন ব্যবসায়ীদের প্রনোদনাসহ   ভ্যাট,  ট্যাক্স   এর ব্যাপারে   নমনীয়   হয়ে ব্যবসায়ীদের ঘুরে   দাঁড়াতে সহায়তা করেন।


তিনি আরো বলেন বিশ্বের  বিভিন্ন কান্ট্রিতে  সিক্সথ জেনারশন পর্যন্ত ব্যবসা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশে এক থেকে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত টিকতে পারেনা। ঐক্যবদ্ধ হয়ে সৎ এবং ভেজালমুক্ত ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় অধিকার আদায় করে   ব্যবসায়ীদের কল্যান সাধন করতে হবে এবং নব নির্বাচিত কমিটি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করলেই ব্যবসায়ীদের কল্যান সাধিত হবে।

পরিশেষে প্রধান অতিথি নবগঠিত ২০২২-২৪ সালের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান এবং চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ'র পক্ষ হতে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী