কোনাবাড়ীতে ক্যামব্রিয়ান স্কুলের উদ্যোগে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন
গাজীপুরের কোনাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কোনাবাড়ীর আমবাগ এলাকায় ক্যামব্রিয়ান স্কুলের উদ্যোগে স্কুল মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খোকন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার গাজীপুর সংবাদদাতা এমএ মমিন রানা।
আরো উপস্থিত ছিলেন- ক্যামব্রিয়ান স্কুলের মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক সুজন মিয়াসহ ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু ঘাতকচক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলও। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied