ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাসিকের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ২:৪৪

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক)উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া- মোনাজাত করা হয়। এরপর বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। নগর ভবন থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। র‌্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ যোহর সকল মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন, কর্মচারী ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন। সভা পরিচালনা করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ কর্মসূচিতে রাসিকের ওয়ার্ড কাউন্সিলর এবং বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এদিকে দিবসটি উপলক্ষ্যে রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন দিয়ে রাজশাহীকে বর্ণিলভাবে সাজানো হয়। অসংখ্য রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন ছেয়ে যায় শহর। নগরীর প্রতিটি সড়ক বিভাজকে শোভা পাচ্ছে রঙিন পতাকা এবং সকল গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। নগর ভবনে ড্রপ ডাউন ব্যানার টাঙানো সহ সাজানো হয়েছে ব্যানার-ফেস্টুনে। নগরীর সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে, সাহেব বাজার জিরোপয়েন্ট ও রেলস্টেশনে বিশাল আকৃতির ওভার হেড ব্যানার টাঙানো হয়েছে। ৪০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রদর্শন করায় ব্যানার। এসব ব্যানার-ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ রাসেলের দুলর্ভ বিভিন্ন ছবি তুলে ধরা হয়।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা