ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দিরাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৪৩
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর ) ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন দিরাই থানা পুলিশের একটি দল। 
 
অভিযানকালে দিরাই বাজারের পিউরিয়া ফুড প্রোডাক্টকে ১৫ হাজার ও রাজানগর বাজারের তানিয়া ষ্টোরকে ৬ হাজার, নরেন ষ্টোরকে ৩ হাজার, মামুন মেডিকেল হলকে ৩ হাজারসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে  অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ