শেখ রাসেল দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা আয়োজিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। মঙ্গলবার (১৮ অক্টোবর) র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। এছাড়া এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
সভার প্রধান আলোচক ড. সেলিম মাহমুদ বলেন, শেখ রাসেল মানেই বাঙালির আবেগ। বাংলাদেশ স্বাধীন হবার পর দেশ যে গতিতে এগিয়ে চলছিল তা চিরতরে থামিয়ে দিতেই দেশদ্রোহীরা বঙ্গবন্ধুসহ হত্যা করেছিলো পুরো পরিবারকে। তারা হত্যা করেছিলো ফুলের মতো নিষ্পাপ শিশুকেও। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর এই স্বাধীন দেশের সংসদে পাশ করা হয় ইতিহাসের নিকৃষ্টতম আইন। যে আইনের মূল কথা ছিলো বঙ্গবন্ধু হত্যাকারীদের কোনো বিচার হবে না।
তিনি আরও বলেন, আজ যারা দেশে বিদেশে গিয়ে মানবাধিকার কথা বলেন, নালিশ করেন শেখ রাসেল হত্যার সময় কোথায় ছিলেন? তারা কি জানে শিশু হত্যা মানবাধিকার সবচেয়ে নিকৃষ্ট পন্থায় লঙ্ঘিত হয়। আজ আবার যেসব অপশক্তি আবার মাথা চাড়া দিচ্ছে তাদের বলি আপনাদের এই ইচ্ছে পূরণ হবে না।
প্রধান অতিথি প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, একটা শক্তি কতটুকু নৃশংস হলে এতটুকু একটা বাচ্চাকে মারতে । দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন বছর ৮ মাসের মাথায় একটা শিশুকে হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হলো। আজকে রাসেল নেই। আজকে উনি বেঁচে থাকলে বয়স হতো ৫৮।
এই সময় তিনি আরও বলেন, আসলে উনাকে মারার মাধ্যমে দেশটাকে সামনে যেতে রুখে দেওয়ার চেষ্টা হয়েছে তবে পারা যায়নি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যার শক্ত হাতে বাংলাদেশ আবার এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তবে আমাদের সবাইকে সচেতন থাকতে এমন নিকৃষ্ট ঘটনা যেনো না ঘটে, কোনো অপশক্তি যেন আবারো দেশের আপনাকে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে, ইতিহাসকে বিকৃত করতে না পারে।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
Link Copied