চট্টগ্রামে ফকির লালন সাঁইয়ের জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রামে সোমবার ১৭অক্টোবর ছিল ফকির লালন সাঁইয়ের জন্মবার্ষিক। মহাত্মা লালন একাধারে গীতিকার, সুরকার, দার্শনিক, মানবতা প্রেমিক।" মহাত্মা লালন অমর হন "এই শিরোনামে জাতীয় সমাজতান্ত্রিক দল বিকেল চারটায় লালন মেলার আয়োজন করে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল ঋদ্ধ আলোচনা অনুষ্ঠান। সিআরবি চত্বরে জাসদ নেতা আ.ত.ম জাফরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। বেতার, টিভি উপস্থাপিকা দিলুরুবা খানম ও লেখক আলমের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান। আরো বক্তব্য রাখেন, জাসদ নেতা বেলায়েত হোসেন, বনবিহারী চক্রবর্তী, সংগঠক এস এম গোলাম নিজামী, নান্টুবড়ুয়া, মোরশেদুল আলম। সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর, নারায়ন দাস, শিল্পী মারমা, নিতু দাস। বক্তারা বলেন, লালন ছিলেন জাত,ধর্ম, বর্ণ,গোত্র নির্বিশেষে মানবতাবাদি মানুষ।তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। অবিভক্ত বাংলায় লালনের ভাবধারায় উদযাপিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। আজও দরকার লালনচর্চা,গবেষণা। লালনের আদর্শ ধারণ করতে পারলে সমাজে কোনো সাম্প্রদায়িক ইস্যু তৈরি হবে না। মানুষ মানুষকে ভালবাসবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ