শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র ও স্থিরচিত্র প্রদর্শনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র ও স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২য় তলা ও প্রজেকশন হলে রাজধানীর গুরুত্বপূর্ণ ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর ‘ক’ বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণি, ‘খ’ বিভাগে চতুর্থ থেকে যষ্ঠ শ্রেণি, ‘গ’ বিভাগে সপ্তম ও অষ্টম শ্রেণির শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী’র চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক, খ ও গ তিনটি বিভাগের প্রতিটি বিভাগে ৩ টি করে পুরষ্কার দেওয়া হয় শিশু-কিশোরদের। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন সৈয়দা মাহবুবা করিম, পরিচালক শিল্পকলা একাডেমী। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরষ্কার বিতরণের পর প্রদর্শিত হয় শিশুতোষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছুটির ঘন্টা। এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের ২য় তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেলের দূর্লভ স্থিরচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
Link Copied