ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবালয়ে ঘরের জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-১০-২০২২ বিকাল ৫:৩৯
মানিকগঞ্জের শিবালয়ে একইরাতে দুই বাড়ির জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় যুবরাজ দাস বাবু (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।
 
গতকাল মঙ্গলবার উপজেলার উথলী ইউনিয়নের কলাবাগান বাশাইল গ্রামের সেন্টু মোল্লা ও পার্শ্ববর্তী আব্দুল কাদেরের বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবরাজ উপজেলার চন্দ্র প্রতাপ বাশাইল গ্রামের বাসিন্দা।
 
কলাবাগান গ্রামের সেন্টু মোল্লা জানান, মঙ্গলবার গভীর রাতে আমার বসত ঘরের জানালার গ্রীল কেটে চোরেরা আলমারীতে থাকা নগদ তিন লক্ষ পচাঁশি হাজার টাকা নিয়ে যায়। চোর চক্র পালিয়ে যাবার সময় আমার স্ত্রী দেখে চিনে ফেলে। একই রাতে পার্শ্ববর্তী আব্দুর কাদেরের ঘরের তালা ভেঙ্গে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণলংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। এ ঘটনায় চোর চক্রের মূলহোতা স্থানীয় যুবরাজ দাসকে স্থানীয়রা চিহ্নিত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
 শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ শাহনুর এ আলম জানান, একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত যুবরাজ দাস বাবুকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার