ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১১:৪৩

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনায় মাদক নির্মূল অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, ঘিওর ও দৌলতপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার তারা মিয়ার ছেলে মো. রাব্বি (২৬), সাটুরিয়া উপজেলার গোপালপুর পুরান পাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে রাব্বি (২৪),  ঘিওর উপজেলার কুস্তা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. লিটন মিয়া (৩৭) এবং ধামশ্বর এলাকার মো. সহিম উদ্দিনের ছেলে মো. হুমায়ুন কবির (৪৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের মেইন গেটের দক্ষিণ পাশ থেকে ৮ গ্রাম হেরোইনসহ মো. রাব্বি ও সাখাওয়াত হোসেন ওরফে রাব্বিকে, ঘিওর উপজেলার কুস্তা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ লিটন মিয়া এবং দৌলতপুর উপজেলার কাকনা বাজার থেকে ২০০ পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর,ঘিওর ও দৌলতপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার