বন বিভাগের নতুন কমিটি বাতিলের দাবিতে মধুখালীতে এলাকাবাসীর মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে বোয়ালিয়া-বাঙ্গাবাড়িয়া সড়কের বন বিভাগ কর্তৃক পুরাতন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠনপূর্বক বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজার এলাকায় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
নতুন কমিটি বাতিল ও পুরাতন কমিটি বহাল রাখার দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন- আনোয়ার জাহিদ. মো. ইমরান হোসেন, মো. আসাদ মোল্যা, মো. উসমান হোসেন, মো. ইদ্রিস মোল্যা ও জাহিদুল ইসলাম।
এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মধুখালী বন বিভাগ প্রায় ৩০ বছর আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করে। নতুন কমিটির মাধ্যমে বোয়ালিয়া থেকে বাঙ্গাবাড়িয়া বাজার প্রর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের দুপাশের কয়েকশ গাছ বিক্রয় করা হয়েছে।
বক্তারা আরো বলেন, নতুন কমিটি বাতিলের জন্য গণস্বাক্ষরিত আবেদনপত্র জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল বাঙ্গাবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied