ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় বাড়ির চলাচলের মেইন গেটে তালা ঝুলিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ৪:২০

ফেনীর দাগনভূঞাতে নিজস্ব মালিকানাধীন আবদুল কাদের মিয়ার নতুন বাড়ির চলাচলের রাস্তার মেইট গেটে তালা ঝুলিয়ে রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন পাশবর্তী রফিকউল্লাহ ভূঞা বাড়ির রফিকউল্লার ছোট ভাই জাফরুল্লাহ ভূঞার বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করেন আবদুল কাদেরের বড় ছেলে জসিম উদ্দিন।

অভিযোগকারী জসিম উদ্দিন আরো জানান, আমরা দাগনভূঞা পৌরসভাধীন ৩নং ওয়ার্ড বেতুয়া গ্রামের একজন নিয়মিত স্থায়ী বাসীন্দা। আমার বাবা আবদুল কাদের জিবিত থাকাকালীন ১৯৭২ সালে এই ৬ ডিশিম জায়গা ক্রয় করেন। যার খতিয়ান নং ৪৫০, দাগ নং ৯১৭-৯২০, হোল্ডিং নং ০৫৭৩-০১। উক্ত জায়গাতে প্রবাস থেকে এসে জসিম উদ্দিন ২০১৩ সালে দাগনভূঞা পৌরসভার অনুমতিক্রমে একটি সেমিপাকা ঘর নির্মাণ করেন। যার ফরম নং ৩৭১।  এবং ইহাতে নিয়মিত বসবাস করেন। তিনি জানান কিছুদিন পূর্বে তার অসুস্থ বড় মেয়ে চিকিৎসা ও পড়ালেখার সুবিধার কারনে ফেনীতে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন এবং মাঝে মাঝে বাড়িতেও এসে থাকতেন তিনি। এমতাবস্থায় গত ২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল আনুমানিক ১০ঃ৩০ ঘটিকার সময় তার নিজের বাড়িতে আসলে পাশবর্তী রফিকউল্লাহ ভূঞা বাড়ির রফিকউল্লার ছোট ভাই জাফরুল্লাহ বাঁধা সৃষ্টি করেন এবং তাকে মারধরের চেষ্টা ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তিনি। জসিম উদ্দিনের নির্মাণাধীন সেমিপাকা ঘরের সামনে এবং পাশে থাকা বাউন্ডারি ভেঙে ফেলেন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান