ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে নিখোঁজের একদিন পরে কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১:৫১

মাদারীপুরে নিখোঁজের এক দিন পর লামিয়া আক্তার (১১) নামে এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১২টার দিকে সদর উপজেলার কালিকাপুরের এক খালের ভেতর থেকে লামিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত লামিয়া সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রায় ৫ম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নানাবাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। পড়া আর কোন খোঁজ না পাওয়া গেলে শুক্রবার দুপুরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে রাতে লামিয়ার লাশ খালের মধ্যে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লামিয়ার লাশ খালের পানিতে ফেলে রেখে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে নির্জণ স্থানে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

জামান / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক