ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শেষ দিকের দুই গোলে রিয়ালের জয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১১:৪০

লুকাস ভাসকেজ ও ফেডেরিকো ভালভের্দের শেষ দিকের দুই গোলে সেভিয়াকে ৩-১ গোলে হারালে রিয়াল মাদ্রিদ এবং শনিবার লা লিগায় এই জয়ে ছয় পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা। লুকা মডরিচ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পাঁচ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের নিচু ক্রস খালি জালে পাঠান তিনি।

তারপর থেকে মাদ্রিদ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু সুযোগ নষ্ট করে। তার খেসারত দিতে হয় সেভিয়ার কাছে গোল হজম করে। ৫৪তম মিনিটে এরিক লামেলা আচমকা সমতা ফেরান।

তবে ভিনিসিউস আবারও চমৎকার গোল বানিয়ে দেন। তার ছোট পাসে ভাসকেজ ৭৯তম মিনিটে বক্সের ভেতর থেকে গোল করেন। দুই মিনিট পর ভালভের্দের অদম্য শটে জয় নিশ্চিত করে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সা (২৫) ব্যবধান কমাতে রোববার অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে।

রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বলেছেন, ‘আমরা খুব খুশি। প্রথমার্ধ আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ম্যাচ আরও নিয়ন্ত্রণে নিতে আমাদের দ্বিতীয় গোল পেতে দেরি হয়েছে।’ 

প্রীতি / প্রীতি

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ