ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনজুর রহমান বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ অন্যরা।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে।
পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে ৩৬৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ এবং মৃত ৭২ পরিবারের সদস্যদের নিকট শুধুমাত্র ডিজিটাল সনদপত্র তুলে দেয়া হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত