ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:২৩
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক ভূঁইয়া বাদলকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এমদাদুল হক ভূঁইয়া বাদল সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যা গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড বলে পরিগণিত। বিধায় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা অনুযায়ী কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সংগঠনের কার্যনির্বাহী পদসহ প্রাথমিক সদস্যপদ হতে তাকে বহিষ্কার করা হলো।
 
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন মুঠোফোনে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে- দলীয় বিদ্রোহী প্রার্থী যেই হোক না কেন, তাকে বহিষ্কার করতে হবে। এছাড়াও যারা দলীয় কার্যক্রমবিরোধী কাজ করবে, তাদেরও জবাবদিহিতা করতে হবে।
 
উল্লেখ্য, সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু। অপরদিকে এমদাদুল হক ভূঁইয়া বাদল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ