ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় পুজামণ্ডপ ভাংচুর করে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:৫১

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় পুজামণ্ডপ ভাংচুর করে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। পূজামণ্ডপ ভাংচুর করে জোর পূর্বক জায়গা দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটিয়া থানা পুলিশ প্রকাশ চক্রবর্ত্তীসহ কয়েকজনকে গ্রেফতার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার ভাটিখাইনের নাথ পাড়ার জগবন্ধু মহাজনের বাড়িতে দীর্ঘদিনের একটি সামাজিক পূজামণ্ডপসহ আশাপাশের জায়গা নিয়ে সুনীল দেব নাথের সাথে প্রকাশ চক্রবর্ত্তীদের সাথে বিরোধে আদালতে বিচারাধিন রয়েছে। গত ১৫ অক্টোবর দিন দুপুরে প্রকাশ চক্রবর্ত্তী(২৮), সুব্রত চক্রবর্ত্তী(২২), মিলন চক্রবর্ত্তী(৬৫), মনি চক্রবর্ত্তী(৪৫), সমর ঘোষ(৫০)সহ মিলে ১০/১৫ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে অস্ত্র সস্ত্র নিয়ে নারী পুরুষদের উপর হামলা চালিয়ে পূজামণ্ডপ, বাড়ি ঘর ভাংচুর, গাছপালা কেটে লুটপাট এবং জোর পূর্বক দখলে নেয়। 

এ ঘটনায় বীরমু ক্তিযোদ্ধা রামধর নাথের মেয়ে শোভা রানী নাথ বাদী হয়ে পটিয়ায় মামলা করেন। উক্ত ঘটনায় পটিয়া থানার এসআই মনোয়ার হোসেন গত ১৬ অক্টোবর আসামি প্রকাশ চক্রবর্ত্তী(২৮), সুব্রত চক্রবর্ত্তী(২২),  মিলন চক্রবর্ত্তী(৬৫) কে গ্রেফতার করেন।

মামলার বাদী শোভা রানী নাথ বলেন, তারা বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে জোর পূর্বক জায়গা দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। আমরা আদালতের মাধ্যমে মাধ্যমে বিষয়টি মিমাংসা করার জন্য চেষ্টা করলে আদালতের নোটিশ পেয়ে তারা জোর পূর্বক পুজামণ্ডপ, বাড়িঘর ভাংচুর হামলা চালিয়ে দখল করে নেয় এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন।  

অভিযোগের বিষয়ে জানার জন্য প্রকাশ চক্রবর্ত্তীর সাথে যোগাযোগ করা হলে সে বলেন, আইন আদালত এগুলো আমরা চালায়, আদালতে মামলা থাকলে জায়গা দখল করা বিক্রি করা কোন জায়গায় নিষেধ নেই, আমি আদালতের আদেশ অমান্য করলে আদালত আমার বিরুদ্ধে কিছু করতে পারলে করে দেখাবে বলে বিভিন্ন ধরনের আজেবাজে মণ্ডব্য করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মনোয়ার হোসাইন বলেন, থানায় মামলা করার পর ঘটনায় জড়িতদের পুলিশ গ্রেফতার করেছে, এ নিয়ে যদি কোন ধরণের বেশৃঙ্খলা সৃষ্টি করে কোন অপরাধ করা চেষ্টা করে পুলিশ বসে থাকবে না। 

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী