ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

স্কুলে শহীদ মিনার চায় শিশুরা, মঞ্চেই দাবি পূরণ করলেন এমপি বাদশা


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:৫২

রাজশাহী নগরীর বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪অক্টোবর) সকালে এ স্কুল ভবনের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

জীর্ণ অবস্থা থেকে নয়া ভবনে গিয়ে আগে থেকেই আনন্দে উদ্বেলিত স্কুলের কোমলমতি শিশুরা। শহীদের মর্যাদায় তাদের দাবি এবার দৃষ্টিনন্দন একটি শহীদ মিনারের। ঐক্যবদ্ধ কণ্ঠস্বরে এমপি বাদশাকে এ কথা জানালে তিনি মঞ্চে বসেই তাদের দাবি মেনে নেন। আগামী নভেম্বরে এর কাজ শুরু হতে পারে বলেও শিশুদের আশ্বাস দেন তিনি।

এর আগে বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন ফজলে হোসেন বাদশা। প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পবার অধীনে ভবনটি নির্মাণ করা হয়। এরপর স্কুলের একটি শ্রেণিকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এমপি ফজলে হোসেন বাদশা শিশু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আমাদের চেয়েও অনেক বড় এবং শিক্ষিত হও। মনে রাখবে, এটি স্বাধীন বাংলাদেশ। এ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। আমিও একজন মুক্তিযোদ্ধা ছিলাম। প্রত্যাশা করি, তোমরা দেশকে ভালোবাসবে, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সামনে এগিয়ে যাবে।

শামীম আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) শেখ মো: রায়হান উদ্দীন, শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী থানা শিক্ষা অফিসার আশরাফুনেছা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজাজুল ইসলাম।

এমএসএম / জামান

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা