ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবালয়ে যাত্রীবেশে অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:১১
মানিকগঞ্জের শিবালয়ে মো. মতিয়ার রহমান (৩২) নামে এক অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে  দুর্বৃত্তরা অটোরিকসর যাত্রীবেশে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডের পাশে দশচিড়া মাঠের কাছে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। নিহত মতিয়ার শিবালয়ের রামনগর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ড থেকে কয়েকজন পুরুষ যাত্রী উপজেলার ভাকলা যাওয়ার কথা বলে মতিয়ারের অটোরিকসায় ওঠে। মতিয়ারের অটোরিকসাটি শিবালয় উপজেলার টেপড়ার দশচিড়া-ভাকলা সড়কের পিডিএর বাউন্ডারির কাছে পৌঁছলে অটোরিকসায় যাত্রীবেশে থাকা দুই-তিনজন তাকে ছুরিকাঘাতে হত্যা করে সেখান থেকে চলে যায়। খরব পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। সেই সাথে নিহতের অটোরিকসাটি জব্দ করেছে পুলিশ।
 
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নুর এ আলম বলেন, নিহত মতিয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ঘাড় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকসাটি ছিনতাই করার জন্য নয়, পূর্বপরিকল্পনা করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার