ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে দিনভর বৃষ্টি, সড়কে পানি জমে সীমাহীন দুর্ভোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:১৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার রাত থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে সোমবার সকাল থেকেই সীমাহীন দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকার রাস্তা। কোনো কোনো সড়কে পানি জমে যায়। সড়কে রিকশাও ছিলো কম। গণপরিবহনও চাহিদা অনুযায়ী মেলেনি। ফলে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন। বৃষ্টি মাথায় নিয়ে কর্মজীবীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বাসা থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে পড়ে। অনেকে বৃষ্টি উপেক্ষা করে ভিজে শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। আবার কাউকে কাউকে বাসায় ফিরে যেতে দেখা যায়। রাজধানীর গ্রিন রোড, কাঠালবাগান, বাংলা মোটর, হাতিরপুল এলাকার অধিকাংশ সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগ চরম আকার নিয়েছে।

সকালে রাজধানীর তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাপ্তানবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। লোকজন গণপরিবহনের জন্য সড়কে দাঁড়িয়ে আছেন। যারা ছাতা নিয়ে বের হননি, তারা ভিজে যাচ্ছেন।

বৃষ্টির কারণে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকের আজ অতিরিক্ত ভাড়া চাইছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। 

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি