ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:৩৭

চাঁদপুরে ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে মাঝারি দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। এদিকে যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় সতর্ক অবস্থা বিরাজ করছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সকল রুটের লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে ৭ নম্বর সতর্ক সংকেত চলছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্য। জেলার মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী মানুষদের জন্য ১২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মানুষজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। সময় বাড়ার সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি আরো বাড়বে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস