ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জলাবদ্ধ মাদারীপুর শহর
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তলিয়ে আছে মাদারীপুর পৌর শহর। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায়। বাসা-বাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।
জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা ২৪ ঘণ্টা ঝড়ো বাতাস ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টির পানি নামতে না পারায় শহরের অধিকাংশ রাস্তাঘাটই পানিতে তলিয়ে আছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পৌরবাসী।
এরমধ্যে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, সুমন হোটেল এলাকা, মিলন সিনেমা রোড, কুকরাইল আলিয়া মাদ্রাসা সড়কসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
এমতাবস্থায় শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসিন্দা জব্বার শেখ বলনে, বৃষ্টির পানিতে ২৪ ঘণ্টার বেশি আটকা থাকলেও পৌরসভা থেকে একটু খোঁজও নেয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এর থেকে মুক্তি চাই।
মাদারীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু ইলিয়াস খোন্দকার ফিরোজ জানান, পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে, 0যাতে দ্রুত পৌরবাসীর দুর্ভোগ লাঘব হয়।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied