ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৩০ রোগী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ৪:২
মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এ নিয়ে বর্তমানে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির রোগীর সংখ্যা ৩০ জন। এদের মধ্যে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছেন ১৬ রোগী।
 
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, বর্ষা শেষ হলেও মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাদ যাচ্ছে না শিশু, কিশোর কিংবা বৃদ্ধ। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ১৫-২০ জন। এর অর্ধেকের বেশিই রাজৈর উপজেলার বাসিন্দা। চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩৪০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১০ জন। মোট আক্রান্তের মধ্যে রাজৈর উপজেলায় রোগীর সংখ্যা ১৭০ জন।
 
এদিকে রোগীর চাপ সামালতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবাই সচেতন না হলে এ পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।  
 
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান জানান, রোগীর চাপ সামলাতে নাজেহাল অবস্থা চিকিৎসক ও নার্সদের। এমতাবস্থায় এডিস মশার বংশবৃদ্ধি রোধে বাড়ির আঙিনা ও বাসার ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু