চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসএমসি অহিদ সিরাজ চৌধুরী
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি (এসএমসি) নির্বাচিত হয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারিদের বাছাই কমিটি সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত পত্রে এতথ্য জানা যায়।
এর আগে অহিদ সিরাজ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি (এসএমসি) নির্বাচিত হন। তিনি সাতকানিয়া উপজেলার করাইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
তিনি চট্টগ্রামের পরিচালকের পাশাপাশি চিটাগং মেট্রোপলিটন সপ অনার্স এসোসিয়েশনের সভাপতি, আগ্রাবাদ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাতকানিয়া সমিতি- চট্টগ্রাম এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশের সদস্য সচিব, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতির দায়িত্বে রয়েছেন। অহিদ সিরাজ চৌধুরী সরকার নিবন্ধিত চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল জয় নিউজ-এর সম্পাদক ও প্রকাশক।
তিনি সমাজের নানা ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন দেশী-বিদেশী একাধিক সম্মাননা পদক।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied