ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে কিশোরীর মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ২:১০

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে হালিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া হিন্দুপাড়া ১০৩/ক নম্বর বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ভোরে সংবাদ পেয়ে ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হালিমার ভাই সাইফুল ইসলাম জানান, তাদের বাবা শাহজাহান মিয়া পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। হালিমা কিছুই করতে না। রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। ভোরে উঠে দেখতে পান হালিমা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তখন তারা থানায় খবর দেন। কী কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা পরিবারের কেউ জানাতে পারেননি। 

প্রীতি / জামান

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি