ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১০-৭-২০২১ বিকাল ৭:৫৫
কুড়িগ্রামের আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) দুপুরে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুলস্নাহ লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা গ্রামের শামসুল হক (৬৮), ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাঁড় এলাকার সখিনা বেগম (৬০) এবং ফুলবাড়ী  উপজেলার রাবাইটারী গ্রামের সফিউর রহমান (৯০)। এদের মধ্যে শামসুল হক করোনা পজিটিভ ছিলেন। বাকি দুজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
 
জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল পর্যন্ত ৫১ রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ২৮ জন করোনা পজিটিভ এবং ২৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
 
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ৯ জুলাই পর্যন্ত জেলায় ১১ হাজার ১২৮ নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪০২ জন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা