১০ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের চট্টগ্রাম কৃষিমন্ত্রীকে স্মারকলিপি
বাংলাদেশর সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, বোরো চাষ পুনর্বহাল দাবি আদায় পরিষদ এবং বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ উদ্যোগে অনাবাদি পতিত জমি চাষের ব্যবস্থা করা, সার, বীজ, সেচ, গ্যাস-বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানো, ফসলের ন্যায্য মূল্য, কোল্ড স্টোরেজ স্থাপন করা, কৃষকদের আর্মি রেটে রেশনিং চালু, পটিয়া হাসপাতালে দিন ও রাত প্রতি শিফটে চারজন করে মহিলা ডক্তার নিয়োগ প্রদান, পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধ করা, পটিয়ার স্কুল কলেজে কৃষক পরিবারের ছেলে মেয়েদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করাসহ কৃষক জনগণের দশ দফা দাবিতে জেলা প্রশাসক ও কৃষিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য স ম ইউনুচ, আল কাদেরী জয়, পটিয়া উপজেলা কৃষক নেতা সেলিম উদ্দিন, মুমিনুল হক সাব্বির, জসীম উদ্দিন জীসু রায়হান উদ্দিন, নাসু মিয়া, বাদশা মিয়া, স্বপন দে, মোহাম্মদ লোকমান, সান্টু দে, বাসু দে, নূর মোহাম্মদ প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে একটি মিছিল পটিয়া শহর প্রদক্ষিণ শেষে পটিয়া থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছবির ক্যাপশন-১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কৃষি মন্ত্রীকে বাংলাদেশর সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট পটিয়া উপজেলার কমিটির স্বারকলিপি ও সমাবেশ
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ