রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের হাতে ভুয়া পুলিশ আটক
র্যাবের কাছে বেশ কিছু দিন ধরে তথ্য আসতে থাকে একদল সন্ত্রাসী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনা করে র্যাব-২ এর একটি বিশেষ দল বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে গত ২৭ ই অক্টোবর রাত ১০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা হতে একজন পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশ পরিচয় দিলে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে যানা জায় তিনি একজন ভুয়া পুলিশ। ভুয়া পুলিশেট আড়ালে এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিলো। আটক ব্যক্তির নাম মোঃ সোহান শিকদার (২৪) পিতা- আলী আকবর শিকদার, তার বাসা সাভার থানা এলাকায়।
র্যাব বলেন,গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে পরিচয় দেয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের পোষাক ব্যবহার করে ভুয়া পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তার মূল কাজ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
মোহাম্মদপুর এলাকায় চুরি ছিনতাই এর পাশাপাশি এখন ভুয়া পুলিশেরও দৌরাত্ম্য বেড়েই চলছে, গত ২৫ অক্টোবর রাজধানীর আদাবর থানা এলাকার প্রবাল হাউজিং রিংরোড এর মেইন রোডের ইজাজ ফার্নিচার এর দোকানের সামনে থেকে আসিফ হোসেন (২৬) নামে চাঁদাবাজির সময় এক ভুয়া পুলিশকে আটক করেছিলো জনতা,পরবর্তীতে তাকে আদাবর থানা পুলিশের কাছে তুলে দেয়। আজ আবার মোহাম্মদপুর এলাকায় ভুয়া পুলিশ র্যাবের হাতে গ্রেফতার। স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদপুর-আদাবর এলাকায় চুরি ছিনতাই কিশোর গ্যাং ভুয়া পুলিশ এবং চাঁদাবাজি,একের পর এক ঘটনা ঘটেই চলছে এতে মনে হয় আইনশৃঙ্খলা দিনে দিনে অবনতি হচ্ছে।
এমএসএম / এমএসএম
বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ
বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Link Copied