চাঁদপুরে মাছ শিকারে নামছে ৫১ হাজার জেলে
সরকারি ২২ দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রমের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনায় মাছ শিকারে নামছে ৫১ হাজার ১৯০ জন জেলে।তাই জেলে পল্লীতে দেখা গেছে আনন্দের জোয়ার।দীর্ঘ ২২ দিন অলস সময় কাটানোর পর জেলেপাড়ায় আনন্দের ঝলক দেখা যাচ্ছে। তারা রাত ১২টা বাজলেই নদীতে নেমে যাবেন মাছ শিকারে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ।গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চাঁদপুর, ভোলা, লক্ষীপুরসহ দেশের ছয়টি স্থানকে ইলিশের অভয়াশ্রম কেন্দ্র ঘোষণা করে সরকার। এ সময় নদীতে যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। এবার নদীপারের সিংহভাগ জেলে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলেছে।
নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল খাদ্য সহায়তা দিয়েছে সরকার। তবে তাদের অভিযোগ, সরকারের চাল পেলেও তা দিয়ে কিছুই হয় না।নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ কামরুজ্জামান জানান, এখন পর্যন্ত পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ১ হাজার ১৫২ জন জেলেকে আটক করা হয়েছে। এদের কাউকে নিয়মিত, কাউকে মোবাইল কোর্টে সাজা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নদীতে জেলেরা পুলিশের ওপর বেশ কয়েকবার হামলাও করেছে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। মামলাও হয়েছে জেলেদের বিরুদ্ধে। পাঁচ শতাধিক জেলের নৌকা আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কয়েক কোটি মিটার কারেন্ট জাল ও মা ইলিশ।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এবারের অভিযান সফল হয়েছে। গত বছর ইলিশ উৎপাদন পাঁচ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। এ বছর ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।
তাই ইলিশ উৎপাদন পূর্বের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছি।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ