ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর পক্ষে যুবলীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন শহীদ উল্লা খন্দকার


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ১২:৪৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্সি মিরাজ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ ( কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সদ্য নিয়োগ পাওয়া প্রতিনিধি মো. শহীদ উল্লাহ খন্দকার।

মুন্সি মিরাজ হোসেন কোটালীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের ডহরপাড়া গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। মু্ন্সি মিরাজ হোসেন বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় ১৫ দিন আগে কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া মোড়ে এলে ইজিবাইকের সাথে এ দুর্ঘটনা ঘটে। 

মো. শহীদ উল্লা খন্দকার বলেন, আমি জানতে পেরেছি মুন্সি মিরাজ হোসেন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন। তাই শোনামাত্র রাতে তার খোঁজখবর নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করি।

শহীদ উল্লা খন্দকার মিরাজ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেয়ায় তার পরিবারসহ এলাকার মানুষ অত্যন্ত খুশি।

প্রীতি / জামান

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ