পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল
দুর্ঘটনা এড়াতে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘনকুয়াশা থাকার কারণে শনিবার (২৯ অক্টোবর) ভোর ৪টার পর এই রুটে সাময়িক ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
শনিবার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন।
তিনি জানান, শুক্রবার মধ্যরাতে পদ্মা নদীতে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় চলাচল শুরু করা হয়। বতর্মানে এই নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। যাত্রী এবং যানবাহন কম থাকায় পারাপারে কোনো ভোগান্তি নেই বলেও জানান তিনি।
প্রীতি / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ