চন্দনাইশ ধোপাছড়িতে ২০ লাখ টাকার ফল বাগান কেটে দিয়েছে বন বিভাগ
চট্টগ্রামের চন্দনাইশের উপজেলার ধোপাছড়ির চামাছড়ি এলাকায় ২০ লাখ টাকা মূল্যের তিনটি ফলদ বাগান কেটে দিয়েছে বন বিভাগ। গতকাল শনিবার (১০ জুলাই) ভোরে দোহাজারী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে দুই শতাধিক লোকজন নিয়ে ধোপাছড়ির চামাছড়ি এলাকার আবুল বশর, জরিনা বেগমের ৩টি ফলদ বাগান কেটে সাবাড় করে দিয়েছে।
সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এককালের ভিলেজার মৃত জলিল বকসুর ছেলে আবুল বশর (৪৫) এক বছর আগে চামাছড়ি পাহাড়ের পাদদেশে প্রায় ১২ লোখ টাকা ব্যয়ে পেঁপে বাগান করেন। সেই সাথে কুল, পেয়ারা, সুপারি বাগানও রয়েছে। তার পাশাপাশি জরিনা বেগম সুপারি, লেবু বাগান করেন। গতকাল শনিবার ভোরে দোহাজারী রেঞ্জ কর্মকর্তা দুই শতাধিক লোকজন নিয়ে এসব বাগান কেটে ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছেন বলে বাগান মালিকরা জানান।
এ ব্যাপারে দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বলেছেন, আবুল বশর দীর্ঘদিন ধরে বনের জায়গা দখল করায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে এসব ফলের গাছ কর্তন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই