সাটুরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ফাঁস : ধর্ষক আটক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণ করে গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাফি নামে এক বখাটে যুবক। পরে ধর্ষণের সেই ভিডিও বন্ধুদের মোবাইলে ছেড়ে দেয় ওমান প্রবাসী রাফি। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করলে থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
জানা গেছে, উপজেলার হরগজ গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. রাফির সাথে দুই বছর আগে ওই কলেজছাত্রীর পরিচয় হয়। এরপর থেকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে রাফি তাকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে। এরপর রাফি ওমান চলে যায় এবং ওই কলেজছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করে। পরবর্তীতে বখাটে রাফি তার বন্ধুদের মোবাইলে ওই কলেজছাত্রীর সাথে অবৈধ মেলামেশার ছবি ও ভিডিও ছেড়ে দিলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
গত সপ্তাহে ওমান প্রবাসী মো. রাফি দেশে ফিরে এসে হোম কোয়ারেন্টেইনে আছে। এই সংবাদ পেয়ে শনিবার দুপুরে ওই ছাত্রী রাফির বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ রাফিকে নিজ বাড়ি থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে রাফি। সেই সাথে কোথায় ধর্ষণ করেছিল এবং ভিডিও ধারণ করেছিল তার স্বীকারোক্তি দিয়েছে।
ওই কলেজছাত্রী জানায়, রাফি আমাকে শারীরিক ক্ষতি করেছে। এছাড়া বিদেশে গিয়ে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করেছে। এছাড়াও আমার অজান্তে মেলামেশার ভিডিও ধারণ করে সবাইকে জানিয়ে দিয়েছে।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে মেয়েটির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমামিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied