চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় গ্রামপুলিশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামপুলিশ সদস্যরা। রোববার (৩০ অক্টোবর) দুপুরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল ও কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার দুই শতাধিক গ্রামপুলিশ তাদের বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে সংগঠনটির জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক হবিবর রহমান খানসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নামমাত্র ৬ হাজার টাকা মাসিক বেতনে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে। তারা গ্রামপুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিটি বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
প্রীতি / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন