মনোহারগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শোঁয়ারী মান্দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শোঁয়ারী গ্রামের মৃত ওহেদ মাস্টারের ছেলে মো. মীর হোসেন (৪৫) বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্রী রুল নং-১ ইসফা সুলতানা ইমুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে শোঁয়ারী মান্দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে প্রধান শিক্ষক মীর হোসেন পঞ্চম শ্রেণির ছাত্রী ইসফা সুলতানা ইমু, রোল-১, মরিয়ম আক্তার, রোল-৬, রিমু আক্তার, রোল-৫, সাথী আক্তার, রোল২-কে ডেকে নিয়ে প্রধান শিক্ষক মীর হোসেন বলেন, ইন্টারনেট থেকে আমার মোবাইলে পরীক্ষার প্রশ্ন নামিয়েছি তোমরা কাগজে লিখে নিয়ে যাও।
দুশ্চরিত্র, লম্পট প্রধান শিক্ষক মীর হোসেন ইসফা সুলতানা ইমুকে বলেন, তুমি আমার সাথে আনো, তোমার জন্য আমি কাগজে প্রশ্ন লিখে রেখেছি। এ কথা বলে ইমুর হাত ধরে স্কুলের তৃতীয় তলায় নিয়ে ধর্ষণচেষ্টা করেন। কিছুক্ষণ পর স্কুলের তৃতীয় তলা থেকে কাঁদতে কাঁদতে নিচে নেমে এসে শিক্ষকের বিরুদ্ধে বান্ধবীদের ঘটনার বিস্তারিত বলে। এ ঘটনা ইসফা সুলতানা ইমু তার নানিকে জানালে নানি কানুছ বেগম তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর রহমি রুনুকে মোবাইল ফোনে ঘটনার বিস্তারিত বলে অভিযোগ করেন।
ছাত্রীর নানি ও মেম্বারের ফোনালাপ ঘটনার রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনা নিয়ে দফায় দফায় দরবার চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ইসফা সুলতানা ইমুর বাবা ইউছুফ ওমান প্রবাসী ভাপুর গ্রামের নতুন বাড়িতে থাকেন। শোঁয়ারী গ্রামের হজল হক ইসফা সুলতানা ইমুর নানা। নানাবাড়ি থেকে শোঁয়ারী মান্দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে।
ছাত্রীর মামা আবদুল রাজ্জাক বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান, শিক্ষা অফিসার, স্কুলের সভাপতি রনজু , প্রধান শিক্ষক মীর হোসেন ঘটনা সমাধান করে দেন।
ইউপি সদস্য মঞ্জুর রহিম রুনু বলেন, ছাত্রীর নানি সাবেক মতিন মেম্বার, আওয়ামী লীগ নেতা শাহাজান আমাকে ঘটনাটি জানান।
প্রধান শিক্ষক মীর হোসেন বলেন, আমি অসুস্থ, কথা বলতে পারব না ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ছাত্রীর মাকে জিজ্ঞাসাবাদ করলেও ঘটনাটি স্বীকার করেননি।
উপজলো নর্বিাহী র্কমকর্তা সাইফুল ইসলাম কমল বলনে, আমি আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পারলাম। বিস্তারিত জেনে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
একটি কুচক্রীমহল টাকার বিনিময়ে এলাকাবাসী ও শিক্ষা অফিসারসহ ঘটনাটি ধামাচামা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
প্রীতি / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান