ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ৩:২৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (৩০ অক্টোবর) আওলাদ হাওলাদার  নিজ বাড়ি থেকে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বের হন। আনুমানিক সকাল ৭টার দিকেয় সিতাইকুণ্ড গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে আওলাদ হাওলাদার  উপজেলার সিতাইকুণ্ড বাজারে পৌঁছলে একই  গ্রামের মৃত কাশেম আলী শেখের ছেলে হাবিব শেখের (৫০) নির্দেশে  রফিকুল ইসলাম (২৫), আতিয়ার শেখ (৫৫), লতিফ শেখ (৬০), মাসুদ শেখ (৩৫), সাইফুল শেখ (৪৫), রিপন শেখ (২৬),  লিটু শেখ (৩২)-সহ আরো অজ্ঞাতনামা ৫-৭ জন মিলে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওলাদ হাওলাদার, তার ভাই  ও ছেলেদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং মোটরসাইকেল ক্রয়ের ৫ লাখ টাকা আতিয়ার শেখ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় আওলাদ হাওলাদার, অদুদ হাওলাদার (৫৫), উজ্জ্বল হাওলাদার (৩৫), মাকমুদাল হাওলাদার (৩২), মোরশেদ হাওলাদার (২০) আহত হন। 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আওলাদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
এ ঘটনায় আওলাদ হাওলাদারের মেয়ে রুমা বেগম বাদী হয়ে ৮ জন ও অজ্ঞতনামা ৫-৭ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
এ ব্যাপারে কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম  বলেন, ৮ জনের নাম ও অজ্ঞাত ৫-৭ জনকে উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে। মামলা তদন্তাধীন। রিপোর্ট পেলে চার্জশিট দেয়া হবে।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা