বোয়ালমারীতে বিএনপির প্রস্তুতি সভা, সব বাধা গুঁড়িয়ে ফরিদপুরের সমাবেশে যোগদানের আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রোববার (৩০ অক্টোবর) জেলার বোয়ালমারীতে দলটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার হাসামদিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর,ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোদারেছ আলী ইছা,কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম,বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম,জেলা বি এন পির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন,যুগ্ম আহ্বায়ক আলী আফজাল খান পলাশ,জুলফিকার হোসেন জুয়েল, আতাউর রশিদ বাচ্চু,বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন মিয়া ঝুনু,সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু,বোয়ালমারী পৌর বি এন পির সভাপতি শেখ আফছার উদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ ও ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আর কোনো নতী স্বীকার নয়। ১৪ বছর ধরে মার খাচ্ছি, এখন তা ফেরত দেয়ার পালা। তবে জিয়ার সৈনিকরা কাউকে আগে আঘাত করবে না। কেউ যদি আগ বাড়িয়ে আঘাত করতে আসে তাকে সুস্থ শরীরেও ফেরত যেতে দেয়া হবে না।
বক্তারা বলেন, দেশের ১৬ কোটি মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে বিএনপিসহ গোটা দেশবাসীর অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ হচ্ছে নব্য স্বৈরশাসকের কবল থেকে দেশের মাটি ও মানুষকে উদ্ধারের সমাবেশ। তাই স্বৈরশাসক চক্রের সকল বাধা, ষড়যন্ত্র গুঁড়িয়ে দিয়ে সকলকে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
প্রীতি / জামান
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন