সিংগাইরে ঘরের ভেতর নারী পুলিশ কনস্টেবলের মরদেহ
মানিকগঞ্জের সিংগাইরে মাহমুদা নাহার মিতু (২৫) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিতুর গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। তার পুলিশ আইডি নং-পি ৯৮১৮২২০৭৭৬।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাতে মাহমুদা নাহার মিতু নিজের রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু রোববার দুপুর পযর্ন্ত ঘরের দরজা বন্ধ ছিল। তাকে অনেক ডাকাডাকি করেও যখন কোনো সাড়া পাওয়া যায়নি। তখন স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ঘরের দরজা ভেঙে ঘরের খাটের ওপর মিতুর মরদেহ দেখতে পান। এসময় তার পাশ থেকে দানাদার জাতীয় (ফুরাডান) একটি বিষের প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিতু আত্মহত্যা করেছে।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিতুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied