মাদারীপুরে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান
ভুয়া বিল ভাউচার করে অনৈতিক আর্থিক লেনদের অভিযোগে সোমবার সকাল ১১টায় মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে অভিযান করেছে দুর্নীতি দমন কমিটি (দুদক) এর মাদারীপুরের সমন্বিত কার্যালয়ের কর্মকর্তরা। এসময় দুদুকের কর্মকর্তারা ২০২১-২০২২ অর্থ বছরের সকল ধরণের আর্থিক কার্যক্রমের বিল-ভাউচার চেক করেন।
দুদুকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ২০২১-২০২২ অর্থ বছরে বিভিন্ন ভুয়া বিল ভাউচার করে অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছে কার্যালয়ের কর্মকর্তারা। এই অভিযোগ এক ব্যক্তি দুদকের প্রধান কার্যালয়ে করলে অফিসের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় কেন্দ্রের প্রকল্প পরিচালক ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ছালেহ উদ্দিন বিভিন্ন বিল ভাউচার দেখান। সেগুলো ফটোকপি সংগ্রহ করা হয়েছে। তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা বলা যাবে।
তিনি আরো বলেন, মাদারীপুরে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি নামে একটি প্রকল্প চলমান রয়েছে। এতে বিভিন্ন ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে। ফলে দুদকের এই অভিযান। এসময় গবেষণা কেন্দ্রের স্টোর রুম, অফিসিয়াল রুমসহ নানা স্থান পরিদর্শণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied