একটি মানবিক সাহায্যের আবেদন
মোঃ নুরুল আলম পেশায় একজন দিনমজুর। তিনি কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। হতদরিদ্র পরিবারের একমাত্র অভিভাবক। সংসারে ৬ সন্তান। তিন ছেলে,তিন মেয়ে। বড় সন্তান মানসিক প্রতিবন্ধী। ছোট সন্তানের বয়স মাত্র ১ বছর। মেঝ ছেলে কোনরকমে তাঁকে সাহায্য করছে। দুই সন্তান পড়ালেখা অবস্থায়।
তার আয়ের উপর নির্ভর করে পুরো সংসার। দীর্ঘদিন ধরে তিনি পায়ের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। হাঁটা চলা করতে পারেন না। পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। দিন দিন পা অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে উঠছে। জমছে পানি। তিনি পায়ের যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না। এভাবেই দিন রাত কেটে যাচ্ছে এ দিনমজুর বাবার। সংসারে দেখা দিয়েছে অভাবের ঘনঘটা। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি তাতে নুন আনতে পান্তা ফুরানোর দশা। টাকার অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি।
চিকিৎসক বলেছেন, তার ওই পায়ে রক্ত চলাচল বন্ধ আছে। দ্রুত চিকিৎসা না দেয়া হলে অবস্থা আরও খারাপ হতে পারে।
মাত্র সাড়ে ৩ লক্ষ টাকা হলে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু এ দিনমজুরের সে টাকা যোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। হাতে যা অর্থ ছিল তা খরচ করেছেন চিকিৎসায়। এখন পলিথিনে মোড়ানো একটি বাড়ি ছাড়া আর কিছু নেই।
সমাজের দানশীল বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে তিনি আবার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। আপনাদের সহযোগিতায় বেঁচে যেতে পারেন একটি অসহায় পরিবারের একজন দায়িত্বশীল অভিভাবক। নগদ ও বিকাশের মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন নিচে দেয়া মোবাইল নাম্বারে- 01823773915 (বিকাশ/নগদ)। টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই করে নিবেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied