ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে কিশোর গ্যাং দলের চার সদস্য গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-১০-২০২২ বিকাল ৫:৪৬
মানিকগঞ্জের সিংগাইরে রাব্বি (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীকে মারপিট করাসহ মারপিটের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড করার দায়ে কিশোর গ্যাং দলের চার সদস্যকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
 
 জেলার সিংগাইর থানা ও ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলো-সিংগাইর উপজেলার  গান্ধারদিয়া এলাকার আক্তার হোসেনের ছেলে নুরুজ্জামান মাহমুদ (১৬), একই এলাকার শাহজাহানের ছেলে রবিউল হাসান (১৭), আমজাদ হোসেনের ছেলে তামিম (১৫) এবং ফরিদের ছেলে ফারদিন (১৬)।
 
সোমবার বেলা চারটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ধল্লা গান্ধারদিয়া এলাকার বাবুল হোসেনের ছেলে রাব্বি। সে ধল্লা ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয় এর ১০ম শ্রেণীর শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর বেলা ১১টার দিকে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে কিশোর গ্যাং দলের সদস্য নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও  ফারদিনসহ আরো কয়েকজন মিলে ধল্লা বাজারের আলী সুপার মার্কেটের গলিতে নিয়ে রাব্বিকে মারপিট করাসহ মারপিটের দৃশ্য মোবাইল ফোন ধারণ করে উক্ত ভিডিও দিয়ে টিকটিক তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও টিকটকে আপলোড করে। পরে ভিডিওটি ভাইরাল হয়।
 
 উল্লেখিত শিক্ষার্থীকে মারপিটের ভিডিওটি টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় পর বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে পুলিশ সুপারের দিক-নির্দেশনায়  জড়িতদের গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ। এঘটনায় জড়িত কিশোর গ্যাং এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার