ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবিতে উন্নয়নের নামে গাছ কাটার মহোৎসব চলছে


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৩১-১০-২০২২ রাত ৮:১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের মাস্টারপ্ল্যান প্রণয়ন, মাস্টারপ্ল্যান প্রণয়নের পূর্বে সকল অপরিকল্পিত উন্নয়ন স্থগিত করন ও নতুন হলসমূহ চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
 
সোমবার (৩১ অক্টোবর) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের উঁচু বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবন, পুরাতন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পরিবহন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, “খেয়াল খুশির উন্নয়ন চলবে না বন্ধ কর”, “অংশীজনের মতামত নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন কর”, “প্রাণ প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চাই না” ইত্যাদি স্লোগান দেন।
 
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের   সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সাধারন সম্পাদক ঋদ্ধ অনিন্দ গ্যাঙ্গুলি। তিনি বলেন, এই ভর দুপুরে ক্লাস-পরীক্ষা বিশ্রাম বাদ দিয়ে   বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অব্যবস্থাপনা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলতে  বরাবরের ন্যায় আবারো আমাদের  রাস্তায়  নামতে হচ্ছে।
আমরাও চাই  উন্নয়ন হোক, তবে  বিশ্ববিদ্যালয়ের প্রান-প্রকৃতিকে ধ্বংস করে নয়। কিন্তু চলমান এই   উন্নয়ন প্রকল্পের নামে  নির্বিচারে গাছ কাটা হচ্ছে। আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত জাবিতে বিভিন্ন স্থানে উন্নয়নের নামে গাছ কাটার মহোৎসব চলছে। কোন মাস্টারপ্ল্যান ছাড়াই চলছে এসব প্রকল্পের কাজ। নতুন  হল গুলো খুলে না দেওয়ার ফলে কৃত্রিম আবাসিক সংকট তৈরি করছে প্রশাসন।   নতুন হল গুলো খুলে দেওয়ার মাধ্যমে এই মূহুর্তেই এই আবাসিক সংকট সমাধান করা সম্ভব।  অবিলম্বে মাস্টার প্ল্যান প্রনোয়নসহ আমাদের তিন দফা  দাবি মেনে নিতে হবে নাহয় প্রয়োজনে  বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের নিয়ে গন আন্দোলনের ডাক দেবে ছাত্র ইউনিয়ন। 
 
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব এবং সাধারণ সম্পাদক অমর্ত্য রায়সহ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল