ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে খেলাধুলায় বিশেষ ভূমিকা রাখছেন মাহমুদা বেগম ক্রিক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১০:৫৯

খেলাধুলাতেও বিশেষ ভূমিকা রাখছেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জননেত্রী মাহমুদা বেগম ক্রিক। ফরিদপুরের মধুখালীতে রুপালী কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও রুপালী সংঘ ও রুপালী কল্যাণ সংস্থার সহযোগিতায় মোন্তাসির আবিদ টাবু স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার গাজনা ইউনিয়নের রুপালী সংঘের খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা মো. ইফতেখার আজম নিলুর সভাপতিত্বে ও মো. মঞ্জুর রহমান মোল্যা ও সুখেন মজুমদারের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এই জনপদের প্রিয় সন্তান, নারী নেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। ফাইনাল খেলা উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক বিশ্বাস, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জাহেদুন নবী মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।

ফাইনাল খেলায় ব্যাসদী নবী সংঘ ও সুলতানপুর ফুটবল একাদশ অংশ নেয়। তুমুল লড়াইয়ে খেলার শেষ মুহূর্তে সুলতানপুর ফুটবল একাদশ ১-০ গোলে ব্যাসদী নবী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সুলতানপুর ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোল করেন চলন দাস। খেলা পরিচালনা করেন আবুল কাশেম ভোলা। সহকারী হিসেবে ছিলেন কামরুল ইসলাম ও রেজাউল করিম। হাজার হাজার নারী-পুরুষ ফাইনাল খেলা উপভোগ করেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত